বেদনা
♦♦ বেদনা বৃদ্ধি পায়ঃ
বেদনা বৃদ্ধি বিশ্রামেঃ কলোসিন্থ।
বেদনা বৃদ্ধি গোলমালেঃ কফিয়া।
বেদনা বৃদ্ধি প্রতিদিন একসময়েঃ সিড্রন, ক্যালি বাইক্রম
বেদনা বৃদ্ধি সূর্যোদয়েঃ স্পাইজেলিয়া, ক্যালমিয়া। (রাত্রিতে শুইলে, শীঘ্র শীঘ্র বাড়ে / বেলেডোনা)
বেদনা বৃদ্ধি চাপেঃ ক্যাল্কেরিয়া ফস।
বেদনা বৃদ্ধি ঠাণ্ডায়ঃ ম্যাগনেসিয়াম কার্ব্ব।
বেদনা বৃদ্ধি বর্ষায়, ঠাণ্ডা বাতাসেঃ স্পাইজেলিয়া।
বেদনা বৃদ্ধি দাঁড়াইলে ও বসিলেঃ গুয়েকাম।
বেদনা বৃদ্ধি ধীরে বাড়েঃ এসিড সলফ, প্লাটিনাম।
বেদনা বৃদ্ধি নড়াচড়ায়ঃ রডোডেণ্ড্রন, ব্রায়োনিয়া।
বেদনা বৃদ্ধি কথা কহিলে ও আহারেঃ ফসফরাস।
বেদনার উপশমঃ
বেদনা উপশম গরমেঃ ম্যাগনেশিয়া ফস (চাপে), আর্সেনিক, ক্যামোমিলা, চায়না, সাইলিসিয়া।
বেদনা উপশম চাপেঃ সাইলিসিয়া, কলোসিন্থ, গুয়েকাম (চলিয়া বেড়াইলে)।
বেদনা উপশম নড়াচড়ায়ঃ ম্যাগনেশিয়াম-কার্ব্ব (খোলা বাতাসে)।
বেদনা উপশম সর্দ্দিস্রাবেঃ ক্যালিকার্ব্ব।
বেদনা উপশম সূর্যাস্তের সঙ্গেঃ স্পাইজেলিয়া, ক্যালমিয়া।
বেদনা উপশম স্থির হয়ে থাকলেঃ চায়না।
বেদনা উপশম খোলা বাতাসেঃ ক্যালি-ফস।
বেদনা উপশম ঠাণ্ডায়ঃ কফিয়া, ক্যামোমিলা। ---------০--------
বিভিন্ন ঔষধের বেদনার চরিত্র কি ধরনের হয়ঃ
| বেদনার চরিত্র | ঔষধের নাম |
| হুল ফোটানো | এপিস |
| ছুঁচ ফোটানো | ব্রায়োনিয়া, ক্যালি-কার্ব্ব, এসক্লিপয়াস। |
| কামড়ানি | রাসটক্স |
| কামড়ানি, মোচড়ানি, খেঁচুনি ব্যথা | কলোসিন্থ। |
| টেনে খেঁচেধরা | কষ্টিকাম |
| টেনেধরা, পেঁচেধরা, হুলফোটানো, ছিঁড়েফেলা, চিড়িকমারা | ম্যাগনেশিয়াম ফস |
| পাঁজরায় | র্যানানকিউ |
| গাঁয়ে টাটানি বেদনা | আর্নিকা মন্ট, ব্যাপটসিয়া, চায়না, রুটা, রাসটক্স, ফাইটালক্কা। |
| বেদনা হটাৎ আসে, হঠাৎ যায় | বেলেডোনা, কলোসিন্থ, ক্যালি-বাইক্রম, ক্যালমিয়া। |
| অতি অল্পস্থানে তীক্ষ্ম বেদনা, ঘন ঘন যায় | এসিড অকজ্যালিক। |
| ধীরে ধীরে আসে, ধীরে যায় | ষ্ট্যানম, প্ল্যাটিনা। |
| অসহ্য বেদনা | একোনাইট, ক্যামোমিলা, কফিয়া। |
| ক্রিমিশূল বেদনা | ফিলিক্স মাস। |
| ক্রিমিজনিত বা অন্য কোনও প্রকার কামড়ানি, খামচানি বেদনা | কলোসিন্থ। |
| কোণাকুণি | এগারিকাস। |
| চলিয়া বেড়াইলে উপশম | ফেরম ফস। |
| ঘাড়ে বেদনা | এনাকার্ডিয়াম ওরিয়েন্ট। |
| পায়ের তলায় | এন্টিম-ক্রুড, ম্যাঙ্গেনাম। |
| গোড়ালীতে | এন্টিম-ক্রুড, ম্যাঙ্গেনাম, ফাইটোলক্কা, সাইক্ল্যামেন, লিডম, কষ্টিকাম। |
| স্নায়ুশূল বেদনা | একটিয়া রেসিমোসা, ক্যালমিয়া। |
| স্কন্ধসন্ধির ও বাহুর উর্দ্ধভাগের বেদনায় | ক্যালি-মিউরিটিকাম, সিফিলিনাম, ফাইটোলক্কা। |
--------------------০-------------------
বেদনার ক্ষেত্রে বিভিন্ন ঔষধের ব্যবহারঃ
এ,আঃ
১। এপোসাইনাম এণ্ড্রোসিঃ পায়ের আঙ্গুলে ও তলায় ভীষণ বেদনা। পা ফোলে, পায়ের তলায় ঝিনঝিনে ধরা, পিন ফোটানো বা খেঁচে ধরার মত বেদনা।
২। এন্টিম-ক্রুডঃ পায়ের তলায় ও গোড়ালীতে বেদনা,টিপিলে ততো ব্যাথা লাগে না। কিন্তু চলার সময় ভীষণ বেদনা, পায়ে কড়া। পায়ের অন্যান্য বেদনার জন্য ইহা উপকারি।
৩। এসিট্যানিলিডিয়ামঃ পায়ের গোড়ালীর গাঁটে ও পায়ের তলায় ফোস্কা।
৪। এব্রোটেনামঃ হাতের, মনীবন্ধের ও পায়ের গোড়ালীর গাঁটের প্রদাহ ও বেদনা।
৫। আর্স-সলফ-ফ্লেভমঃ সায়েটিকা ও হাঁটুর চারিদিকে ফোলা।
৬। আর্জেন্ট-মেটালিকামঃ বেদনা ধীরে ধীরে ও চরম সীমায় উঠে, হঠাৎ কমে, গলার ভিতর ঘায়ের মত বেদনা, কাশির সময় বেদনা।
৭। একোনাইটঃ পৃষ্ঠদেশে বেদনা, নিশ্বাস গ্রহণের সময় বেদনা।
৮। এমন-মিউরিয়েটিকামঃ মেরুপুচ্ছে থেৎলানি বেদনা, বসিতে পারেনা।
৯। এমন-পিক্রেটামঃ অক্সিপিটাল, গঘাড়ে ফোলা ( ডানদিকে অধিক )।
১০। এনাকার্ডিয়ামঃ সবিরাম আক্ষেপিক বেদনা, পায়ের গোড়ালী থেকে পায়ের গোছে পরিচালিত হয়।
১১।এসিড-ফ্লোরিকঃ ডান কাঁধের বেদনা আঙুলে পর্যন্ত পরিচালিত হয়। বাম তর্জ্জনী ও আঙুলের বেদনা, প্রদাহ।
১২। এপিসমেলঃ সিরাস ক্যাভিটিতে রস জমা, হুলফোটানো বেদনা।।
১৩। এগারিকাসঃ বেদনা কোণাকুণি পরিচালিত হয়।
১৪। এসিড-নাইট্রিকঃ বেদনা হঠাৎ আসে ও হঠাৎ যায়, একবার এখানে একবার সেখানে বেদনা।
** এজাডিরেষ্টাঃ জ্বরসহ নানাস্থানে- ষ্টার্ণমে, পাঁজরায়, ঘাড়ে, পিঠে, কাঁধে বেদনা।
১৫। এম্পিলপসিসঃ বাম পাঁজরার কষ্টাল প্রদেশে স্পর্শকাতরতা তীক্ষ্ম বেদনা, কনুইয়ের হাড়ে, পিঠে এবং সমস্ত অঙ্গে বেদনা।
ইঃ
১। ইউজিনিয়াঃ রাত্রিতে পায়ের তলায় ও পায়ে ভীষণ খিল ধরা বেদনা।
২। ইনিউলাঃ ষ্টার্ণমের নিচে ছুঁচফোটানো বেদনা, পায়ের তলায় গোড়ালীতে, বাম হাতে, ডান কাঁধে, কব্জীতে বেদনা, আঙুল মুড়তে পারে না।
৩। ইকথিওলামঃ পেটের বামদিকে ও নাভির গোড়ায় কামড়ানি বেদনা।
৪। ইনডিয়মঃ ঘাড় ও কাঁধ আড়ষ্ট, বাম হাতে বেদনা।
৫। ইলিসিয়মঃ বুকের তৃতীয় পাঁজরার স্থানে, ষ্টার্ণমের ১/২ ইঞ্চি ডানদিকে কখনও বামদিকে বেদনা হয় তার সাথে অনবরত কাশি, ষ্টার্ণমের স্থানে ছুঁচফোটানো বেদনা।
** ইউপফর্ব্বিয়াঃ উরুসন্ধিতে, মেরুপুচ্ছের ও হাড়ে জ্বালাজনক বেদনা, ক্যান্সার।
ক ও গঃ
১। ক্যানাবিস-স্যাটাইভাঃ আঙুল মচকে যাওয়ার পর আঙুল খেঁচে থাকা।
২। ক্রমিক-এসিডঃ কাঁধে, পিঠে, ঘাড়ে, হাঁটুতে ও পায়ের তলায় বেদনা।
৩। কটিলিডনঃ বুক থেকে কাঁধ, কাঁধ থেকে বাম বুকে ও বাম স্তনের নীচে এবং ডান বুকে বেদনা।
৪। ক্যালি-সিয়ানেটামঃ সম্মুখ কপালে, চক্ষুতে, মাঢ়ীর হাড়ে তীব্র বেদনা,বেদনা প্রত্যহ এক সময়ে হয়। রোগী কাঁদে।
৫। কর্ণাস-ফ্লোরিডাঃ নিউর্যালজিক বেদনা, শুধু টিপে দিতে বলে, বুকের ও অন্যান্য স্থানের বেদনায় মনে করে যেনো হাড় ভেঙে গেছে।
৬। কফিয়াঃ প্রদাহজনিত মানসিক উত্তেজনা অ বেদনা, ছটফট করে, কাঁদে।
৭। ক্যালি-কার্ব্বঃ নড়াচড়ায় বৃদ্ধি না হয়ে স্থির থাকলেও ছুঁচফোটানো বেদনা।
৮। ক্যাল্কেরিয়া-কষ্টিঃ পিঠে , পায়ের গোড়ালীতে, মাঢ়ীতে, গণ্ডাস্থিতে বেদনা।
৯। ক্যালি-হাইড্রোঃ হাড়ে চিবান বা বেঁধা-ফোড়ার মত বেদনা নাকে ও মুখে, কপালের হাড়ে দপদপানি ব্যথা।
১০। কুপ্রম-এসেটঃ পাকস্থলীতে ও তলপেটে ভীষণ আক্ষেপিক বেদনা, বাম কপালে ভীষণ বেদনা।
১১। গলথেরিয়াঃ পাকাশয়-শূল বেদনা, নিম্নোদরে তীব্র বেদনা, অদম্য বমি।
১২। গুয়েরিয়াঃ মেরুদণ্ড শক্ত, কোমর টেনে খেঁচে রাখে, স্যাক্রমে বেদনা।
১৩। গুয়্যাকোঃ ডেলটয়েড -পেশী, কাঁধ, কনুই, আঙুল, গোড়ালী ও পায়ের তলার বেদনা, মেরুদণ্ডে ইরিটেসন।
- ফেলটারিঃ ঘাড়ে বেদনা।
- ব্যাডিয়াগাঃ শরীরের সমস্ত পেশীতে ও চর্ম্মে আঘাত লাগার মত বেদনা। স্থান পরিবর্তনশীল বেদনা।
- ল্যাক-ক্যানাইনামঃ বেদনা আড়াআড়িভাবে পরিচালিত হয়।
- ল্যাকেসিসঃ পেটের ব্যতথা আহারের পর নিবৃত্তি হয়। কিন্তু ক্ষণকাল পরে বাড়ে।
- লাইকোপডিয়ামঃ ৭ম পঞ্জরের স্থানে বেদনা, উপরে বক্ষে যায়।
- রাসটক্সঃ গায়ে বেদনা- তা যেকোনো কারনেই হোক প্রথম নড়ার সময় বেদনা, নড়াচড়ার পর উপশম।
- ফাইটোলক্কাঃ সমস্ত শরীরে টাটানি ব্যতথা, তারজন্য নড়তে চড়তে পারে না।
- রুটাঃ যে পাশে শয়ন করে সে পাশে থেৎলানি ব্যথা।
- আর্নিকাঃ আঘাত জনিত বেদনা এবং টাইফয়েড জ্বরে রোগী যাহাতেই শয়ন করে শক্ত বলে বোধ হয়।
- ব্যাপটিসিয়াঃ নরম বিছানায় শয়ন করলেও শরীর ব্যথা বোধ করে।
- চায়নাঃ হাড়, পেরিয়ষ্টিয়ম, গাঁট ও চুল পর্যন্ত স্পর্শকাতরতা বেদনা।
- ব্যথা, হঠাৎ আসে হঠাৎ যায়ঃ আর্জেন্টাম নাইট, ক্যান্থারিস, ইগ্নেশিয়া, কেলি বাইক্রম, ক্যালমিয়া, ইউপেটো-পার্ফো, ম্যাগনেসশিয়া-ফস, নাইট্রিক এসিড, ফাইটোলক্কা, স্যাবাইনা, স্পাইজেলিয়া।
- ব্যথা, ধীরে ধীরে আসে ধীরে ধীরে যায়ঃ ক্যালমিয়া, নেট্রাম মিউর, ফসফরাস, প্ল্যাটিনা, স্পাইজেলিয়া, ষ্ট্যানাম, সালফ-এসিড।
- ব্যথা, ধীরে ধীরে আসে হঠাৎ চলে যায়ঃ আর্জেন্টাম মেট, পালসেটিলা, সালফ-এসিড।
- ব্যথা, হঠাৎ আসে ধীরে ধীরে যায়ঃ পালসেটিলা।
- ব্যথা, চেপে ধরলে উপশমঃ কলোসিন্থ, ম্যাগনেসশিয়া-ফস, প্লাম্বাম, পডোফাইলাম, ষ্ট্যানাম।
- ব্যথা, উত্তাপ প্রয়োগে উপশমঃ আর্সেনিক, ব্রাইয়োনিয়া, কষ্টিকাম, কলচিকাম, কলোসিন্থ, গ্রফাইটিস, হিপার সালফার, কেলি বাই, কেলি কার্ব, লাইকোপোডিয়াম, ম্যাগ-ফস, নাক্সভমিকা, এসিড ফস, রাস টক্স, সাইলেসিয়া, সালফার।
- ব্যথা, উত্তাপ প্রয়োগে বৃদ্ধিঃ এপিস, ল্যাক্যানাইনাম, ক্যানাবিস ইন্ডিকা, লাইকোপোডিয়াম, ল্যাকেসিস, লিডাম, ব্রাইয়োনিয়া, পালসেটিলা, সিকেলিকর, সালফার, থুজা, ফ্লুওরিজ এসিড।
- ব্যথা, নড়িলে চড়িলে বৃদ্ধিঃ একোনাইট, ইস্কুইলাসহিপ, অ্যান্টিমটার্ট, আর্নিকা, আর্সেনিক, ব্রাইয়োনিয়া, ক্যাপ্সিকাম, কলোসিন্থ, জেলসিমিয়াম, গ্লোনইন, ক্যালমিয়া, ল্যাকেসিস, লিডাম, মার্কুরিয়াস সালফ, মেজরিনাম, ফসফরাস, পালসেটিলা, রিউম, স্যাবাইনা, স্যাঙ্গুইনেরিয়া, সার্সাপেরিলা, স্পাইজেলিয়া, ষ্ট্যানাম।
- রাস টক্স নড়ার প্রথম মুখে ব্যথা পায়।
- ব্যথা, নড়িলে চড়িলে উপশমঃ অ্যাগারিকাস, আর্সেনিক, অরাম মেট, ক্যাপ্সিকাম, চায়না, কোনিয়াম, ডালকামরা, ফেরাম, কেলি-বাই, লাইকোপোডিয়াম, ম্যাগ-মিউর, ফস-এসিড, পালসেটিলা, রাস টক্স, স্যাবাডিলা, সিপিয়া, সালফার, টিউবারকুলিন, রেডিয়াম।
- ব্যাথার সাথে পিপাসাঃ ক্যামোমিলা, টিউবারকুলিনাম।
- ব্যাথার সাথে মল ও মূত্রত্যাগের ইচ্ছাঃ নাক্স ভমিকা।
- ব্যাথার সাথে ঘর্মঃ মার্কুরিয়াস সালফ, ল্যাকেসিস।
- ব্যাথার সাথে বমনেচ্ছাঃ আর্সেনিক,ইপিকাক, চেলিডোনিয়াম, স্পাইজেলিয়া।
- ব্যথা, জ্বালাকরঃ অ্যানথ্রাক্স, এপিসমেল, আর্সেনিক, আইরিস, অ্যারাম-ট্রি, ব্রাইয়োনিয়া, বার্বারিস, কার্বো-ভেজ, কষ্টিকাম, কোনিয়াম, ল্যাকেসিস, নাক্স ভমিকা, কেলি বাই, মার্কুরিয়াস সালফ, ক্যান্থারিস, নেট্রাম-মিউর, ফসফরাস, রাস টক্স, নাইট-এসিড, পালসেটিলা, মেজি, গ্রাফাইটিস, র্যাটেনহিয়া, সিকেলকর, সাইলিসিয়া, সালফার, সিপিয়া, ষ্টানাম, ট্যারেনটুলা, টেরিবিন্থ।
- কাঁটাফোটার মতঃ ইস্কুইলাসহিপ, এগারিকাস, আর্জেন্টাম-নাইট, হিপার সালফার, সাইলিসিয়া।
- ব্যাথা ঘুরিয়া বেড়ায়ঃ আর্নিকা, ক্যাল্কেরিয়া ফস, চায়না, কার্বো-ভেজ, কষ্টিকাম,কলচিকাম, কেলি বাই, লিডাম, ল্যাক-ক্যানাইনাম, ফাইটোলক্কা, প্লাম্বাম, পালসেটিলা, টিউবারকুলিনাম, রেডিয়াম।
- বেলেডোনার পুরাতন ক্ষেত্রে ক্যাল্কেরিয়া কার্ব।
-----------------০--------------
তথ্যঃ সংগৃহীত।

